গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন
গোপালঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮মে) গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মানবতার পাশে একসাথে” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই দিবসের আয়োজন করা হয় জেলা প্রশাসন এবং গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যৌথ উদ্যোগে।
র্যালি ও আলোচনা সভা
এদিন সকালে গোপালগঞ্জে ইউনিট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে রেড ক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্মসচিব মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং উপপরিচালক (স্থানীয় সরকার) বিশ্বজিত কুমার পাল (উপসচিব)। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির।
আলোচনা সভায় বক্তারা বলেন রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে, মানবিক সেবা প্রদানে জনগণের অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট, দেশ-বিদেশে দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে দাঁড়িয়ে অনবদ্য সহায়তা প্রদান করে আসছে। বক্তারা এই আন্দোলনের মূল ভিত্তি ,পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবিতা, একতা এবং সার্বজনীনতা এর উপর আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন