ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ৪:১

তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” গণমাধ্যমে মুক্তি, গণতন্ত্রের শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করা হয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে এ্যাকশনএইড বাংলাদেশ সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল, সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনএ্যাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল’স অব ল ইন বাংলাদেশ  প্রজেক্টের আওতায় বিটনিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রাম এর তত্বাবধায়নে বিশ্ব গণ মাধ্যম দিবস পালন করা হয়। 

বুধবার ৭ মে দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের টেরডেস হোমস থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জেলা পর্যায়ে মুক্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি  চ্যালেঞ্জ এবং সম্ভাবনা,গণযোগাযোগে ভুল তথ্যের প্রভাব এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা,স্থানীয় সাংবাদিক ও কর্মীদের, বিশেষ করে নারীদের অনলাইন হয়রানি ও হুমকির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাসহ অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে মুক্ত গণমাধ্যম, ভুল তথ্য, ফ্যাক্ট-চেকিং, নারীদের অনলাইন হয়রানি এবং ডিজিটাল সুরক্ষা সম্পর্কিত মূল বার্তাগুলো তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিক এর প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাব সহ-সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারী এম রশীদ আলী।যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম,সাংবাদিক অধ্যাপক  হাসিবুর রহমান হাসিব,কুড়িগ্রাম প্রেসক্লাবের  সভাপতি   রাজু মোস্তাফিজ,টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক ইউনুস আলী সদস্য সচিব  আশরাফুল হক রুবেল, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকগণ।

এমএসএম / এমএসএম

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন