রৌমারীতে অসহায় পরিবারের পাশে ইউপি সদস্য শফিক
রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামান মিয়া। বর্তমানে তার বয়স প্রায় ৬৫ বছর। এই বৃদ্ধ পেশায় একজন পাথর ভাঙ্গা শ্রমিক। তার কোন ছেলে সন্তান নেই। স্ত্রী ও ছয় মেয়ে নিয়েই তার পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও তিনি। বয়সের ভারে শরীর নুয়ে গেছে। বর্তমানে কোন কাজ করতে পারেন না। ফলে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। গত কয়েকদিন থেকে অতিকষ্টে দিন কাটছে তার। গ্রামবাসির মাধ্যমে সংবাদ পেয়ে সেই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন রৌমারী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.শফিকুল ইসলাম শফিক।
বুধবার বিকালে ওই অসহায় পরিবারের বাড়িতে যান এবং খোজখবর নেয় ইউপি সদস্য । পরে অসহায় মো.নুরুজ্জামান এর হাতে চাউলের বস্তাা ও নগদ অর্থ তোলে দেন এই জনপ্রতিনিধি।
ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক বলেন,এই অবস্থায় মানবিক দিক বিবেচনা করে আমি সাধ্যানুযায়ী অসহায় পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। এসময় তিনি স্থানীয় এলাকার বিত্তবান ও প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতাই পারে অসহায় এ পরিবারের দূঃসময়ের সহায় হতে।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা