ওয়াবদারহাট বাজারে উচ্ছেদ, ভাঙল ১১৩টি দোকান
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে ১১৩টি দোকান ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, আমতলী ইউনিয়নের গচাপাড়া মৌজার ৬৫ নম্বর দাগে অধিগ্রহণকৃত সাড়ে ১১ একর জমিতে অবৈধভাবে নির্মিত পাকা ও আধা-পাকা ১১৩টি দোকান উচ্ছেদ করা হয়েছে। চারটি বুলডোজার ব্যবহার করে এসব অবকাঠামো ভেঙে ফেলা হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, এই উচ্ছেদ অভিযানে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা চাই, সরকার যেন পুনর্বাসনের ব্যবস্থা নেয়।
স্থানীয়রা জানান,১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ওয়াবদারহাট বাজারটি ছিল আশপাশের প্রায় ১০টি গ্রামের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একমাত্র উৎস। বাজার উচ্ছেদে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে,সরকারি জমিতে অবৈধ দখলদারিত্ব রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ