হাটহাজারীতে হত্যাসহ দুই মামলায় ইউপি চেয়ারম্যান লাভু গ্রেফতার
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু (৫০) কে হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তাকে পৌরসদরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চেয়ারম্যান উপজেলা ছিপাতলী ইউনিয়নে হাজী আমিনুল্লাহ সারং এর বাড়ির মৃত ইছহাক মিয়ার পুত্র।
বিভিন্ন সুত্রে মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর সদস্যরা পৌরসদরের নিজ বাসায় বিশেষ অভিযান চালিয়ে গত ২০২৪ সালের ৩১ আগস্ট মাসে দায়ের করা একটি হত্যা মামলা এবং অপর একটিসহ মোট দুটি মামলায় তাকে গ্রেফতার করে।মামলা নং-২৪,৩১/০৮/২৪ এবং মামলা নং-০১/ ০২/১০/২৪।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ দুটি মামলায় লাভু চেয়ারম্যানকে গ্রেফতার দেখানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক শুক্রবার সকালে দিকে মুঠোফোনে প্রতিবেদক কে জানান, গ্রেফতারকৃত কে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান