মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপি'র ৫% বরাদ্দের দাবি -বিএমজিটিএ'র
এমপিও ভুক্ত শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপি'র ৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। আজ ০৯ মে শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হল রুমে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: হারুন অর রশিদ। এসময়ে তিনি বলেন ,গত ২০২৪-২০২৫ অর্থ বছরে শিক্ষা খাতে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা বরাদ্দের করা হয়েছিল, যা জাতীয় বাজেটের ১১ দশমিক ৮৮ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫-২০% বা জিডিপির ৪-৬% বরাদ্দ দেওয়ার অঙ্গীকার থাকলেও বাংলাদেশের বরাদ্দ উভয় মানদণ্ডে অনেক কম। যার নেতিবাচক প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পড়ে। তা ছাড়া গত অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ৮১৯ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৪৪ হাজার ১০৮ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা। যা জিডিপি'র ১ দশমিক ৬৯ শতাংশ। ইউনেস্কোর পরামর্শ হলো একটি দেশের শিক্ষাখাতে জিডিপি'র ৬ শতাংশ বরাদ্দ দেয়া। অথচ আমাদের দেশে এখন পর্যন্ত ২ শতাংশ বরাদ্দ রাখেনি কোন সরকার। লিখিত বক্তব্যে তিনি,বেসরকারি শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,সরকারি নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান,মাদরাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান,অনুপাত প্রথা বাতিল করে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান,স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও ভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন,NTRCA মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক,সুপার, সহ সুপার নিয়োগ প্রদান,মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান দাবি জানান।
সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় এ সময়ে অরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এমন শামীম, মোহাম্মদ আলী,আব্দুল হাই,ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো:এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, আরমান শাহজাদা, রিপন খন্দকার, সালেহ উদ্দিন, আসাদুজ্জামান রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমূখ ।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন