ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিপি ছিলেন, এখন আসামি: গাইবান্ধায় গ্রেফতার অ্যাডভোকেট প্রিন্স


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৫-২০২৫ বিকাল ৫:২৮

গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মে) রাত আনুমানিক ২টার দিকে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। ফারুক আহমেদ প্রিন্স গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, “বিএনপির অফিসে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”

এর আগে গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদল পৃথক দুটি মামলা দায়ের করে। মামলাগুলোর এজাহারে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয় এবং বেশ কিছু অজ্ঞাতনামা আসামিকেও অন্তর্ভুক্ত করা হয়। গ্রেফতারকৃত অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স এজাহারে নাম না থাকলেও তদন্তে তার নাম উঠে আসে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই ঘটনায় বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গ্রেফতারের ঘটনাটি নিয়ে আওয়ামী লীগ, বিএনপি এবং আইনজীবী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এমএসএম / এমএসএম

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী