অভয়নগরের যে হাটে মেলে ধানকাটা শ্রমিক
যশোরের অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন নূরবাগ এলাকায় প্রতিবছর ধানকাটা মৌসুম এলেই শ্রমিকের হাট বসে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অসংখ্য মানুষ। তাদের হাতে কাস্তে, মাথায় টুপি, পরনে লুঙ্গি, কাঁধে গামছা। ছোট ছোট দলবেঁধে প্রান্তিক কৃষকের অপেক্ষায় বসে আছেন তারা। কৃষক আসবে দরদাম ঠিক হবে তারপর ধানকাটতে যাবেন ধান। শুক্রবার (২ মে) সকালে দেখা গেছে, নূরবাগ রেলক্রসিংয়ের পাশে রেললাইনে অসংখ্য ধানকাটা শ্রমিকরা বসে আছেন।
জানা গেছে, দেশের উত্তরাঞ্চল থেকে শত শত শ্রমিক ধানকাটার উদ্দেশে অভয়নগরে আসেন। মালিকপক্ষের সঙ্গে জনপ্রতি টাকার চুক্তি ঠিক হলে কাজ শুরু করেন তারা। প্রায় এক মাস থাকার পর নিজ নিজ এলাকায় ফিরে যান শ্রমিকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ১২ হাজার ৭৩৮ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬৪৩ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধানকাটা অব্যাহত রয়েছে।
রাজশাহী থেকে আসা ধানকাটা শ্রমিক কাজী আরাফাত হোসেন জানান, গত তিন দিন ধরে ধোপাদী গ্রামের দুইজন কৃষকের কয়েক বিঘা জমির ধান কাটা শেষ করেছেন। দলে ৬ জন সদস্য। নতুন কাজের আশায় হাটে এসেছেন। নতুন একজনের সঙ্গে দরদাম চলছে। এক হাজার টাকা মজুরি চেয়েছি, মালিকপক্ষ বলেছে সাড়ে ৮০০ টাকা। দরদাম ঠিক হলে ধানকাটতে চলে যাব। আব্দুর রহিম নামে এক শ্রমিক জানান, একদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অভয়নগরে এসেছেন। তাদের দলে ৬ জন সদস্য রয়েছেন। দরদাম ঠিক না হওয়ায় সকালে কাজে যেতে পারেননি।
উপজেলার নওয়াপাড়া গ্রামের প্রান্তিক কৃষক সিরাজুল ইসলাম বলেন, ৬ বিঘা জমির ধান পেকে গেছে। স্থানীয়ভাবে ধানকাটা শ্রমিকের সংকট রয়েছে। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। তাই শ্রমিক ভাড়া করতে নূরবাগ হাটে এসেছি। প্রতিবছর এখান থেকে শ্রমিক নেওয়া হয়। এবার শ্রমিকের মজুরি বেশি। জনপ্রতি সাড়ে ৮০০ টাকা বলার পরও শ্রমিকরা যেতে রাজি হচ্ছেন না। তাদের চাহিদা জনপ্রতি এক হাজার টাকা। কাজ করবেন সকাল ৬ থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, অভয়নগরে বোরোধানের বাম্পার ফলন হয়েছে। প্রায় ৭০ শতাংশ জমির ধানকাটা শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০-১২ দিনের মধ্যে বাকি ধানকাটা সম্পন্ন হবে। তিনি আরো বলেন, অভয়নগরের নূরবাগে ধানকাটা শ্রমিকের হাট রয়েছে। অনেক উপজেলায় এমন হাট চোখে মেলেনি। সঠিক মজুরি মেলায় দেশের বিভিন্ন এলাকা থেতে ধানকাটা শ্রমিকরা এই হাটে আসেন।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত