ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কচাকাটায় নাশকতা বিরোধী অভিযানে গ্রেফতার- ২


রফিকুল ইসলাম, কচাকাটা photo রফিকুল ইসলাম, কচাকাটা
প্রকাশিত: ৯-৫-২০২৫ বিকাল ৫:৩৩
কচাকাটায় নাশকতা বিরোধী অভিযান পরিচালনা করে পতিত ফ্যাসিষ্ঠ আওয়ামীলীগের দুই সদস্য মাসুদুল ইসলাম মাসুদ(৩২) ও মিজানুর রহমান (৪২) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) রাত ৩ ঘটিকায় কুড়িগ্রাম  নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদুল ইসলাম মাসুদ কচাকাটা বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান মিজান একই ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কচাকাটা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান- পতিত ফ্যাসিষ্ঠ আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে বিগত দিনে থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার দায়ে এ দুই ফ্যাসিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন- গত ০৮ মে রাত থেকে আজ (০৯ মে) সকাল পর্যন্ত চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কচাকাটাসহ কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ০৪ জন ফ্যাসিস্টকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ