ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৯-৫-২০২৫ বিকাল ৫:৩৪

চলমান অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালীর মির্জাগঞ্জের ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত মির্জাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন - মির্জাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার (৪৫), মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ তুহিন হাওলাদার (৩৫) এবং মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ তানভীরুল ইসলাম নেছার (২৫)। 
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত মির্জাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মাধবখালী ইউনিয়নের শিশুরহাট বাজারে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় (মামলা নং -৭) মোঃ আমিনুল ইসলাম রাজ্জাক হাওলাদার (৪৫) ও মোঃ তুহিন হাওলাদার (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ তানভীরুল ইসলাম নেছার (২৫) ২০২৩ সালে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর গাড়ী বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন