ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লার মেঘনায় দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন


কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর মনির আহমেদ উচ্চ বিদ্যালয়ের দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল মালেক আখন্দের পুনর্বহালের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরা। তারা দাবি করেন, তদন্তে প্রমাণিত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও আব্দুল মালেক আখন্দকে পুনর্বহালের চেষ্টা শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবজ্ঞা এবং প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার শামিল।

প্রসঙ্গত, চন্দনপুর ইউনিয়নের এই বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল মালেক আখন্দ, যিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত। তার বিরুদ্ধে বৃত্তির টাকা আত্মসাৎ, অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায়সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসে। সরকারি তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে প্রধান শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি উচ্চ আদালতে আপিল করেছেন এবং মামলা বিচারাধীন রয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন,“মামলাটি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এমন একজন বিতর্কিত ব্যক্তিকে পুনর্বহাল করা নৈতিক নয়। এটি বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের মনোবলে বিরূপ প্রভাব ফেলবে।”অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশানুর রহমান বলেন,“আমরা একজন সৎ, দায়িত্বশীল ও অভিযোগমুক্ত প্রধান শিক্ষক চাই। মালেক আখন্দকে আবার দায়িত্ব দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।”

আরেক ছাত্র সাইফুল ইসলাম বলেন,“তিনি আমাদের বৃত্তির টাকা আত্মসাৎ করেছেন, আমাদের পরিবার থেকে অতিরিক্ত বেতন আদায় করেছেন। আমরা চাই, শিক্ষায় স্বচ্ছতা বজায় থাকুক।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ