ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে জাবিতে শিবিরের কুরআন বিতরণ কর্মসূচি


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১২:৫৮

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুরআন বিতরণ করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (১১ মে) বটতলা চত্বরে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে আয়োজকরা।

শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মহিব বলেন, ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয়। ফলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে সারাবিশ্বের তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১ মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি ছুড়লে ৮ জন ভাই শাহাদাতবরণ করেন। সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।

দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে কুরআন পড়ার প্রবণতা আশানুরূপ নয়। অথচ একজন মানুষকে সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কুরআনের শিক্ষা অপরিহার্য। এ প্রেক্ষাপটে আমরা চাই—ছাত্রসমাজ কুরআনের সাথে সম্পর্ক গড়ুক, জীবনে কুরআনের আদর্শকে ধারণ করুক। কুরআন বিতরণ কর্মসূচি সে লক্ষ্যে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।”

এ প্রসঙ্গে পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শাফায়েত মীর বলেন, “পবিত্র কুরআনের মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে আমরা বিনামূল্যে কুরআন বিতরণের মাধ্যমে ইসলামের মহাসন্দেশকে ছড়িয়ে দিতে চাই। আমাদের প্রত্যাশা—এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে পড়বে এবং নৈতিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, কুরআনের সঙ্গে সৌজন্য উপহার হিসেবে বিতরণ করা হবে কুরআনের মর্যাদা সংরক্ষণ সংক্রান্ত সচেতনতামূলক বই 'কুরআন বুঝা সহজ' ও 'কুরআনের মর্ম কথা'। কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি