ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় যুবকের আত্মহত্যা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১:৩

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় অভিমান করে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত সাগর হোসেন উপজেলা ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। 
নিহতের বাবা মো. রহিদুল ইসলাম (০১৭৭৭-৪৯২০০৬) মুঠোফোনে জানান, গত ৮ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সে নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি জানতে পেরে ওই রাতে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা প্রদানকালীন রোগীর অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পরে সাগর হোসেন। ২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা এই ছেলেটিকে পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় সে এমন আত্নহননের পথ বেছে নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং কোন অভিমান নয়, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় এই আত্নহত্যা বলে ধারনা করছেন তার বড় চাচা আব্দুর রহিম ও তার প্রতিবেশীরা। বাবা রহিদুল ইসলাম আরও বলেন, তার একমাত্র সন্তানের সাথে কোনদিন মতভেদ হয়নি এবং সে কারও সাথে কোন সম্পর্কে জড়িয়েছিল এমনটাইও জানা নেই।’
ধামইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং ১০ মে সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন