ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১:৪৫

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে ডেউয়ের তোড়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ভাই ভাগ্নিপতি সহ চারজনের সাথে গোসল করতে নেমে এই দূর্ঘটনার কবলে পড়ে তিনি মৃত রাজেশ রাজশাহীর পুটিয়া এলাকার নামাজপুরের শারা পালের সন্তান। তিনি পরিবার ও বন্ধুসহ তিনজন সদস্যর সাথে শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগরনীড়ে অবস্থান করেন বলে জানিয়েছেন রাজেশের দুলাভাই কমল কুমার পাল।

কমল আরো জানান, গোসল করার এক পর্যায়ে আমরা উঠতেছি এর মধ্যে ওর ভগ্নিপতি সাথে ছিল দেখছি টেনে উপরে উঠাচ্ছে। পরে আমরা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নিয়ে আসি। কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ জানান, তার আত্মীয়রা হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি যে তাঁকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। পরে আমরা থানা পুলিশকে খবর দেই।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, সৈকতে নিখোঁজ সংবাদ পাওয়ার সাথে সাথে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে সৈকতের একজন ফটোগ্রাফার ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করে। উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলছি পরবর্তীতে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬