ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী কাল


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১:৪৭

আগামীকাল ১০ মে পালিত হবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী।

১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলায় জন্মগ্রহণকারী অধ্যাপক মিয়ান ২০১৭ সালের ১০ মে ইন্তেকাল করেন। তিনি ছিলেন এক বীর মুক্তিযোদ্ধার পরিবারে জন্মগ্রহণকারী গর্বিত সন্তান এবং মরহুম বীর প্রতীক কর্নেল সফিক উল্যার ছোট ভাই। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তনের মাধ্যমে তিনি একটি নতুন দিগন্ত উন্মোচন করেন। তাঁরই উদ্যোগে ১৯৯১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি।

অধ্যাপক মিয়ানের শিক্ষা ও পেশাগত জীবনের পরিসর ছিল বিশাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (১৯৬২) ও মাস্টার্স (১৯৬৩), ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র থেকে এমবিএ (১৯৬৮), এবং ম্যানচেস্টার স্কুল অব বিজনেস, যুক্তরাজ্য থেকে ডক্টরেট ডিগ্রি (১৯৭৬) অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে শিক্ষকতা করেন এবং ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক। তিনি সেন্টার ফর পপুলেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ (সিপিএমআর)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৬৩ সালে শিক্ষকতা শুরু করে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি একাধারে শিক্ষক, গবেষক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকর্মী হিসেবে অবদান রাখেন। নাইজেরিয়ার আহমাদু বেলু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

অধ্যাপক মিয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইইউবিএটি ক্যাম্পাসে নেওয়া হয়েছে নানামুখী আয়োজন। থাকছে ড. মিয়ানের জীবন ও কর্ম নিয়ে উন্মুক্ত আলোচনা ও স্মৃতিচারণ, দোয়া মাহফিল,।

ড. এম আলিমউল্যা মিয়ান ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশের উচ্চশিক্ষার পরিসরে যুগান্তকারী পরিবর্তন এনেছেন। তাঁর অগ্রণী চিন্তা ও দূরদৃষ্টি আজও দেশের হাজারো শিক্ষার্থীর জীবনগঠনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে

এমএসএম / এমএসএম

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন