ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার ১১ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মারা যাওয়া হাজতি জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের মৃত আলী আহমেদের ছেলে আশরাফুল (২৪)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। জানা যায়,শনিবার মধ্যরাতে আশরাফুলের বুকে ব্যথা শুরু হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আশরাফুল গত ২৯ মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু বলেন, ওই হাজতি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। হাসপাতালে আনার পর ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied