কৃষি কর্মকর্তার চেক ডিজঅনার, লিগ্যাল নোটিশ পাঠালো ডেভেলপার
মোহনপুর কৃষি কর্মকর্তা "মোস্তাকিমা এবং তার স্বামী প্রকৌশলী কাজীমুলের নামে ডেভলপারের এন আই এ্যাক্টের মাামলার লিগ্যাল নোটিশ প্রদান করেছে রাজশাহীর গ্রীণ প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী৷ ঐ ডেভেলপার কোম্পানীর সাথে কৃষি কর্মকর্তা ফ্ল্যাটের টাকা নিয়ে প্রতারণা করার অপচেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।ইতোমধ্যেই ফ্ল্যাট ক্রেতার দেয়া দুই চেকে দেয়া ১৮ লাখ ৫০ হাজার টাকা ডিজঅনার হয়েছে বলে জানিয়েছে ঐ ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
ভুক্তভোগী ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, কৌশলে বহুতল ভবনের একটি ফ্ল্যাট রেজিষ্ট্রেশন নিয়ে মোস্তাকিমা খাতুন ও তার স্বামী মোহাঃ কাজীমুল হক আমার সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন। ক্রেতা মোসাঃ মোস্তাকিমা খাতুন মোহনপুর উপজেলাধীন কৃষি অফিসের একজন কৃষি কর্মাকর্তা।
তিনি বলেন, চলতি বছরের ২৬ জানুয়ারি ‘গ্রীন মনোয়ারা প্যালেস’ নামক সাত তলা আবাসিক ভবনের ৩য় তলার (টাইপ-বি) একটি ফ্ল্যাট কৃষি কর্মকর্তা মোসাঃ মোস্তাকিমা খাতুন ও তার স্বামী মো: কাজীমুল হক স্বশরীরে সাব-রেজিষ্টার রাজশাহী অফিসে উপস্থিত হয়ে সাব-কবলা দলিল মূলে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন নেন। কমন এরিয়াসহ ১৪৫০ বর্গফুট আয়তনের ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট রেজিস্ট্রেশনের পূর্বে ব্যাংক-বিকাশ ও নগদের মাধ্যমে কয়েকধাপে প্রায় ২০ লক্ষ টাকা তারা পরিশোধ করেছিলেন।
সম্পূর্ণ অর্থ প্রদান ব্যতীত ফ্ল্যাট রেজিস্ট্রেশন দিতে বিক্রেতা অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে ঐ তারিখের ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর দুটো চেক ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকার এবং একই ব্যাংক হিসেবের ৩,৫০,০০০/-(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকার আরো একটি চেক প্রদান করা হয়। চেক দুটি আমার হাতে ধরিয়ে দিয়ে বলেন, আগামী ৩দিনের মধ্যে তুলতে পারেবেন এবং অবশিষ্ট টাকা ১ মাসের মধ্যেই আপনার একাউন্টে পাঠিয়ে দিব। ইউটিলিটির
টাকা সহ মোট ৫ লক্ষ টাকা ফ্ল্যাটে উঠার সময় দিব। কিন্তু কয়েকমাস অতিবাহিত হবার পরেও ক্রেতা যখন টাকা দিতে নানা টালবাহানা শুরু করেন, আমি বাধ্য হয়ে ক্রেতার দেয়া চেক দুটো নগদায়নের জন্য গত ২৯ এপ্রিল ডাচ বাংলা ব্যাংক পি এল সি, রাজশাহী শাখাতে উপস্থাপন করলে বর্ণিত হিসাবে অপর্যাপ্ত তহবিল থাকার কারণে, চেক দুটি ডিজঅনার হয়।
বিষয়টি কোম্পানি কর্তৃপক্ষ ক্রেতাকে অবগত করলে তারা একাধিক আবাসন ব্যবসায়ী ও রাজনীতিবিদদের নাম ব্যবহার করে আর কয়েকদিন অপেক্ষা করতে বলেন। কিন্তু দিনক্ষণ পেরিয়ে যাবার পর ক্রেতা দিনের পর দিন কোম্পানীর ফোন রিসিভ না করার কারণে, অবশেষে গত ৩০ এপ্রিল আমি রাজশাহী জজ কোর্টের এ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম এর মাধ্যমে ক্রেতা মোসাঃ মোস্তাকিমা খাতুন ও তার স্বামী স্বামী মোহাঃ কাজীমুল হক বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠাই।
লিগ্যাল নোটিশ পাঠানোর পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে কোম্পানীর মালিক অর্থাৎ আমাকে চাপ দিতে থাকেন। বিষয়টি নিয়ে আইনীপন্থায় অগ্রসর না হয়ে পরিচিত রাজনীতিবিদ ও অন্যান্য আবাসন ব্যবসায়ীদের সমন্বয়ে রফাদফা করার প্রস্তাব দেন। তাতেও কোন কাজ না হলে, অভিযুক্ত ক্রেতা ও তার স্বামী কোম্পানী ও মালিকের নামে নানা জায়গায় মিথ্যা অপপ্রচার ও রটনা শুরু করেন।
এ বিষয়ে মুঠোফোনে কৃষি কর্মকর্তা মোস্তাকিমা'র কাছে জানতে চাইলে বলেন, আমি কোন ফ্ল্যাট কিনিনি। আর চেকের কোন বিষয়ও নাই। আপনি ভুল নম্বরে কল দিয়েছেন।
মোস্তাকিমা'র স্বামী প্রকৌশলী মোহা: কাজিমুল হক বলেন, 'গ্রীন মনোয়ারা প্যালেস’ এ ফ্ল্যাট কিনেছি, চেক এবং নগদ দু'ভাবেই টাকা পরিশোধ করেছি। তবে চেক ডিজঅনারের মত কোন ঘটনা ঘটেনি।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার