ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বড়লেখায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৩:৯

মৌলভীবাজারের বড়লেখায় দেশের সাথে সংহতি জানিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার ( ৯ মে) সন্ধ্যায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে হুমায়ুন কবির সাজুর সভাপতিত্বে ও কাউছার আহমদ-এর সঞ্চালনায় ‘নো মোর আওয়ামীলীগ, নো মোর হাসিনা’ সহ বিভিন্ন স্লোগানে  প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। 

সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সাবেক সদস্য সচিব তামিম আহমদ, বড়লেখা উপজেলার সাবেক সমন্বয়ক আবু হাসান, ছাত্রনেতা তোফাজ্জল হোসেন, আব্দুল ওয়াহিদ, জাবেদ আহমদ,কামরান আহমদ, আব্দুর রহমান এবাদ, শাব্বির আহমদ, ইসতিয়াক আহমদ, আব্দুল্লাহ ত্যায়িব প্রমুখ।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন