ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

চাকরিজাতীয়করণের এক দফা দাবিতে পিরোজপুরে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সম্মেলন অনুষ্ঠিত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৩:৪৭

পিরোজপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার বেলা ১১টায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোট বরিশাল বিভাগীয় আহ্বায়ক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি,পিরোজপুর তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় বক্তারা বলেন, শহীদ  রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিই প্রথম শিক্ষকদের মর্যাদার কথা বলেছেন। জেলা বিএনপির আহবায়ক বলেন বিএনপি ক্ষমতায় আসলে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। বক্তরা তাদের বক্তব্যে চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

মাধ্যমিক শিক্ষক সমিতির পিরোজপুর সদর উপজেলা শাখার আহবায়ক মো: শাহ আলম এর সভাপতিত্বে ও মো: সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ সদর উপজেলার  বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ