হাতিয়ায় আল-নাফি হজ্ব এজেন্সি কর্তৃক হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া আল-নাফি ট্রাভেলস্-এর আয়োজনে হজ্ব প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । আলহাজ্ব মোঃ আবদুল আহাদ( প্রঃ শিঃ)এর পরিচালনায়
শনিবার ১০টায় হাতিয়া সুপারমার্কেটের হলরুমে এই হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা মোঃ কাউছার উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক (প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ)।প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দিন( মালিক ওপরিচালক -আল-নাফি হজ্ব এজেন্সি)। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবদুল কাদের (অধ্যক্ষ) এসময় হজ্বযাত্রী দের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোল্লা আতিকুল হক, প্রধান আলোচক আমিনুর রসুল (কবির মাস্টার) , বিশেষ আলোচক আলহাজ্ব মুফতি নাসির উদ্দিন (সাবেক হজ্ব গাইড) । আলোচনা শেষ হাতিয়া আল-নাফি হজ্ব এজেন্সি ২০/২৫,এর ১৬জন হজ্ব যাত্রীদের মধ্যে হজ্বের যাওয়ার উপকরণের ব্যাগ সামগ্রী বিতরণ করা হয় । সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমার এজেন্সির মাধ্যমে হাতিয়ার হজ্ব যাত্রী কোন প্রকারের দুর্ভোগ ও হয়রানির শিকার যাতে না হয় এই ব্যাপারে সার্বক্ষণিক সেবা প্রদান করব। পরে আলহাজ্ব হাফেজ মোহাম্মদ ইলিয়াস উক্ত অনুষ্ঠানের দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন
শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ
ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা
পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার
বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল
রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ
উজিরপুরে এসএসসিতে এ+ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা
Link Copied