ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্বেচ্ছাসেবক দলের নেতা রানার বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের মামলা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:৪৭

৫ আগস্টের পর হঠাৎ দলে যুক্ত হয়ে পদ পাওয়া রানার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক সাংবাদিক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা এলাকার বাসিন্দা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দলের ২৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক সোহেল রানার বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাইবান্ধা আমলী আদালতে মামলা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. তৌহিদুর রহমান তুহিন বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন। মামলায় সোহেল রানাকেই প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সোহেল রানা ব্যবসায়িক প্রয়োজনে সাংবাদিক তুহিনের কাছ থেকে ২০১৯ সালের ১০ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টায় তুহিনের বাড়িতে উপস্থিত হয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা করে ১০ লাখ টাকা ধার নেন। তিনি তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে এখন পর্যন্ত টাকা ফেরত না দিয়ে নানা পাঁয়তারা করছেন এবং অর্থ আত্মসাতের পথে হাঁটছেন।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর হঠাৎ করে দলে যোগ দিয়ে পদ নেওয়া রানা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তাঁরা তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও রানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাদের ছায়ায় থেকে নানা অনিয়ম ও অপকর্ম করেছেন। তাঁর বাবা একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা। তাঁর বাবার পরিচয় গোপন রেখে মুক্তিযোদ্ধা ভাতার চেক নিজের নামে তুলে সেই টাকাও আত্মসাৎ করেছেন রানা।

রানার ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, ৫ আগস্টের পর তিনি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে দলে প্রভাব বিস্তার করছেন। বর্তমানে তিনি নিজ এলাকায়, থানায় এবং বিভিন্ন জায়গায় নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে ‘ক্ষমতার দাপট’ দেখাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব