ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রসের মিষ্টিকে জরিমানা


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ বিকাল ৫:১৯

পঁচা বাসি মিস্টি ও মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে রসের মিষ্টি নামক একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান। 

তিনি জানান, শনিবার দুপুরে ত্রিশাল পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দখল করে কাঁচা বাজার স্থাপন করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ত্রিশাল থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা কালে পৌরসভার নির্ধারিত ভিন্ন একটি স্থানে বাজার বসানোর জায়গা দেয়া হয়। 

পরে পৌর শহরের রসের মিষ্টি নামক কনফেকশনারীতে পঁচা বাসি মিস্টি ও মেয়াদোত্তীর্ণ কেক পাওয়া যাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
 
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার