বাউফলে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ডাকাত দল
পটুয়াখালীর বাউফলে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর ডাক চিৎকারে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ডাকাত দল। শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আতিক ফয়সাল নামে ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যা থেকে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সুযোগ নিয়ে ভরিপাশা গ্রামের ভরিপাশা জামে মসজিদের ইমাম ও ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাই’র বসত বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সঙ্গবন্ধভাবে ৮/১০ জন ডাকাত দল হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে মোবাইলফোনে খবর ছড়িয়ে দিলে স্থানীয়রা তাৎক্ষনিক ডাক-চিৎকার দিয়ে এগিয়ে আসলে ডাকাত দল তিনটি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের ব্যাবহৃত নম্বরপ্লেট বিহীন অপর একটি ব্লু রঙের প্লাটিনা ব্রান্ডের মোটরসাইকেল ফেলে রেখে যায়। ঘটনার সময় ওই বাড়ির তিনটি বসতঘরে লোকজন থাকলেও নিজ বসতঘরে একা অবস্থান করছিলেন বৃদ্ধ মাওলানা আব্দুল হাই (৭৫)।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পরিদর্শন করেছে। একটি মটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার