ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ১:৪২

আজ ১১ মে ২০২৫ খ্রি. রোববার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা"তে গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও যুগ্মসচিব মুহাম্মদ কামারুজ্জামান।  

সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত অগ্রগতি, সেবাখাতের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রমের প্রতিটি ধাপ যেন জনবান্ধব ও টেকসই হয় তা নিশ্চিত করতে হবে। এজন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে কার্যকর সমন্বয় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

আলোচনায় অংশগ্রহণকারীরা বর্তমান উন্নয়ন কার্যক্রমের সাফল্য তুলে ধরেন এবং কিছু চ্যালেঞ্জ ও সুপারিশও প্রদান করেন।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জেলা প্রশাসন গোপালগঞ্জ সবসময় সবার সহযোগিতা কামনা করে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস