বড়লেখায় ভূমি অফিসে দূর্নীতির অভিযোগে সাবেক প্রধান সহকারিসহ ৪ জন কারাগারে
মৌলভীবাজারের বড়লেখা খতিয়ান জালিয়াতির অপরাধে উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারি হিসাবরক্ষক, পরিচ্ছন্নতাকর্মী এবং দুই ভূমি মালিকসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এসিল্যান্ড।
সার্ভেয়ার শামসুল হুদার খতিয়ান জালিয়াতি মামলায় পুলিশ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলা ভূমি অফিসের সাবেক প্রধান সহকারি কাম হিসাবরক্ষক রাসেন্দ্র কুমার দাস (বর্তমান কর্মস্থল শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস), পরিচ্ছন্নতাকর্মী কাব্য চন্দ এবং ভূমি মালিক আব্দুল জব্বার ও তার ভাই আব্দুল কুদ্দুছ।
সংশ্লিষ্ট সূ্ত্রে জানা গেছে, এক ভূমি মালিক ২০১৯ সালে একটি খতিয়ানের দুই দাগের ভূমি নামজারি করেন। এসিল্যান্ড অফিসের প্রধান সহকারি কাম রাসেন্দ্র কুমার দাস, পরিচ্ছন্নতাকর্মী কাব্য চন্দ বিরাট অঙ্কের উৎকোচের বিনিময়ে খতিয়ানের দুই দাগের ভূমির সাথে সরকারি ১/১ খতিয়ানের ‘খ’ তফশিলের আরো একটি দাগের ১২ শতাংশ ভূমি তৎকালিন এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে ভলিয়মে রেকর্ড করে রাখেন। শুধু তাই নয়, সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মজিদ মিয়া মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে জালিয়াতির মাধ্যমে নামজারিকৃত উক্ত খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন।
বৃহস্পতিবার বিষয়টি সার্ভেয়ার শামসুল হুদার নজরে আসলে তাৎক্ষণিক বিষয়টি তিনি সহকারি কমিশনার (ভূমি)-কে জানালে তিনি (এসিল্যান্ড) আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসিল্যান্ড অভিযুক্তদের খবর দিয়ে অফিসে নিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন। এব্যাপারে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে থানায় খতিয়ান জালিয়াতির অপরাধে মামলা করেছেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শামসুল হুদা।
সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমির মালিক ও অফিসের দুইজন স্টাফ মিলে খতিয়ান জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক তদের চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান, খতিয়ান জালিয়াতির মামলায় গ্রেফতার ৪ আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা