উত্তরায় পথচারীদের মাঝে ছাত্রদল উত্তরা পশ্চিমের খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ
তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানীসহ সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে ব্যারোমিটারের পারদ। টানা এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে।
এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের
কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান ও উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেলের দিক নির্দেশনায় উত্তরা পশ্চিম থানা আওতাধীন ৫১ নং ওয়ার্ডের পক্ষথেকে রাজধানী উত্তরার চৌরাস্তা ১৩ নং সেক্টরস্থ জম জম টাওয়ারসহ ৫১ নং ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ঠাণ্ডা পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, আমাদের নিয়ে কারো ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদলনেতা মোঃকামাল হোসেন, মোঃ রাব্বি খলিফা, মোঃ আক্তার হোসেন, মোঃ বিশাল মোঃ রিফাত, মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়সহ ৫১ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ