সিংগাইরে আজগর হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
মানিকগঞ্জের সিংগাইরে আজগর আলী হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। রোববার (১১ মে) সকালে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ উপস্থিত হয়ে দ্রুত সময়ের মধ্যে আজগর আলী হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সড়ে দাঁড়ান।
জানা গেছে, উপজেলার রায়দক্ষিন এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ এপ্রিল ওই ছাত্রীর নানা আজগর আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশি মো. আল-আমিন (৪২) ও তাঁর সহযোগী সফি শিকদারসহ সহযোগীরা। নিহত আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের প্রয়াত আবদুর রশিদ খানের ছেলে। তিনি এলাকায় একটি চায়ের দোকান করতেন। অভিযুক্ত আল-আমিন একই এলাকার প্রয়াত কালু প্রামাণিকের ছেলে। এঘটনায় নিহতের ছেলে আয়ূব খান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মীর হোসেন,মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামে ৪ জনকে গ্রেফতার করেন। তবে হত্যাকান্ডের ১২ দিনেও এখন পর্যন্ত এজাহারভুক্ত মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, পুলিশের পাশাপাশি র্যাব ও ডিবির সদস্যরাও হত্যাকারীদের গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে। অনেক বিষয় নিয়ে কথা বললে দোষীদের গ্রেফতার ব্যহত হতে পারে। আপনাদের আশ্বস্থ করতে পারি অপরাধীদের যতদ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের প্রতিষ্ঠা করা হবে ইনশাহআল্লাহ।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু