মাদক ব্যবসায় বাঁধা দেয়ার অভিযোগে পিরোজপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত
পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ার অভিযোগে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে বসে থাকা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী নোমান গাজীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। তবে মাদক ব্যবসায় বাঁধা দেয়ার ফলে নোমান গাজীকে মারুফ নামের এক যুবক কুপিয়ে আহত করেছে বলে জানান নোমানের ভাই এমরান গাজী।
আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী। সাহেবপাড়া এলাকার মো: শাহজাহান গাজীর পুত্র।
অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলাম এর পুত্র।
আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমান সহ স্থানীয়রা মারুফ ওরফে কশাই মারুফকে বাঁধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজী সহ স্থানীয় কয়েজেনকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্বক ভাবে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাতপাতালে নেয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুর রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মারুফ কে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার