ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চবির তিন ছাত্র নেতাকে শো-কজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১:৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র নেতাকে অন্যায়ভাবে শো-কজ করার প্রতিবাদে শনিবার সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লা মোড়ে প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 
সমাবেশের সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম  জেলার যুগ্ম আহবায়ক শাহরিয়ার রাফি। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি দীপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় অর্থ সম্পাদক এ্যানি চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা আহবায়ক জুয়েল মজুমদার, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর যুগ্ম আহবায়ক সাইফুর রুদ্র, বিপ্লবী ছাত্র  মৈত্রী চট্টগ্রাম নগর সংগঠক আবিদ ইসলাম, ছাত্র  ফেডারেশন নগর শাখার সদস্য  শ্রীধাম কুমার শীল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজান মাহিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়ে যে কোন যৌক্তিক দাবিতে মানববন্ধন, স্মারকলিপি পেশ কোন অপরাধমূলক কাজ নয়। এটা ছাত্রদের গনতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীদের জন্যে পরিবহন ব্যবস্থা  নিশ্চিতের দাবি করায় ৩ছাত্র নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শো-কজ করে। আমরা মনে করি এটি প্রশাসনের একটি নির্লজ্জ অগণতান্ত্রিকতার বহিঃপ্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ের গনতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। 

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন