কুড়িগ্রামে বইছে মাঝারী তাপপ্রবাহ
কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারী তাপপ্রবাহ। ক্রমে বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ফলে ভোগান্তিতে পড়ছে মানুষ সহ পশুপাখি। ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর সহ নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।
আবহাওয়া অফিস জানায়, শনিবার (১১ মে) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গরমের তীব্রতা আগামী ২৪ ঘন্টায় আরও বাড়তে পারে।
কুড়িগ্রাম সদরের চর গারু ভাড়া এলাকার ঘোড়ার গাড়ি করিম মিয়া বলেন, 'কয়েকদিন দিন ধরি অইদের তেজ খুউব। আইজ খুব কষ্টে ঘোড়ার গাড়ি চালবার নাগছোং। হামরা গরীব মানুষ। প্যাট তো আর অইদ বুজবের নয়।'ওষুধ দোকানী মাসুদ রানা বলেন, গরম বাড়ার সাথে সাথে বাড়ছে মেট্রোনিডাজল ও এন্টিহিস্টামিন ট্যাবলেটের বিক্রি। চাহিদা বেড়েছে মুখে খাওয়া স্যালাইনেরও।
সদরের ভ্যান চালক বাদশা মিয়া বলেন, অতিরিক্ত গরমে শরীর থেকে পানি বের হচ্ছে। ঘরে বাহিরে কোথাও স্বস্তি নেই। ভ্যান চালানো তো দূরের কথা বাইরে থাকাই মুশকিল হয়ে পরেছে।'
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার তীব্রতা আরও বাড়তে পারে।আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ।
এমএসএম / এমএসএম
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ