ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ৩:৫৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় পুর্ব শত্রুতার জেরে তিল্লী ইউনিয়ন যুবদলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সাগর আহমদ এর উপর হামলা এবং বিএনপির ইমেজ ক্ষুন্ন করার জন্যে একটি কুচক্রিমহল কামরুল,উজ্জল,শাহ আলম,রিপন,ইকবাল ও রাজিবের বিরুদ্ধে পাড়তিল্লী বাজারে সংগঠিত মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চর তিল্লী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তিল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মান্নান, তিল্লী ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, তিল্লী ইউনিয়ন যুবদলের সহ সভাপতি দেলোয়ার হোসেন তিল্লী ইউনিয়ন কৃষকদলের ছায়াদুর রহমান, মিজানুর রহমান মাদবর, সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সাকিবুল ইসলাম ও  আহত সাগরের বাবা আয়নাল হকসহ স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, শুক্রবার রাতে চর তিল্লী এলাকার আব্দুর রহমান, হারুন,জহিরুল ইসলামসহ আরো কয়েকজন মিলে সাগরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাগরকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বক্তারা হামলার সঙ্গে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান