ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মাদক ব্যবসায় বাঁধা দেয়ার অভিযোগে পিরোজপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ৪:৮

পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ার অভিযোগে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে বসে থাকা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী নোমান গাজীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। তবে মাদক ব্যবসায় বাঁধা দেয়ার ফলে নোমান গাজীকে মারুফ নামের এক যুবক কুপিয়ে আহত করেছে বলে জানান নোমানের ভাই এমরান গাজী।

আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী। সাহেবপাড়া এলাকার মো: শাহজাহান গাজীর পুত্র।  

অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলাম এর পুত্র।  আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমান সহ স্থানীয়রা মারুফ ওরফে কশাই মারুফকে বাঁধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজী সহ স্থানীয় কয়েজেনকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্বক ভাবে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাতপাতালে নেয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুর রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ বিষয়ে অভিযুক্ত মারুফ কে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ