ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ৪:৩৭

হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত বিশ জন যাত্রী আহত হয়েছে। 

রবিবার (১১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চবি ২নং গেইটের পরে ১১ মাইল নামক এলাকায় হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  রবিবার সকালের দিকে চট্টগ্রামের অক্সিজেন বাস স্টেশন থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শাহজালাল নামক বাসটি (চট্টমেট্টো জ-০৫০০৯৬) উল্লেখিত এগারো মাইলস্থ স্থানটি অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের অন্তত বিশ জন যাত্রী আহত হয়৷ পরে আশে পাশের লোকজন ও পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিযে দেন। এদের মধ্যে আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সমারন্দন নাথ (৭০), নুর জাহান (৫৫), জাহানারা বেগম (৬০), রাকিব (১৬) এবং অজ্ঞাত এক যাত্রীসহ মোট পাঁচজন কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ দুর্ঘটনায় আহত অন্যান্য হলেন, ওসমান গনি (৫০), সাইমুন (২২),  সাব্বির (১১), ইউছুপ (৪৮), নিলু বালা (৮০), রতন কুমার চৌধুরী (৫৮), প্রকাশ মল্লিক (৬৩), সাহেদ (২১)সহ  অজ্ঞাত আরো কযেকজনকে নিকটতম প্রাইভেট হাসপাতাল ও ফার্মাসিতে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাসুমা আকতার জানান, বাস দুর্ঘটনায় আহত বেশ কযেকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল্লাহ হাওলাদার আসাদ এ প্রতিবেদক কে জানান,  দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কি কারনে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে জানানো সম্ভব হবে। আর দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে খাগড়াছড়িতে র্যালি ও স্মরণসভা

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে পার

কুড়িগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য রক্ষায় শরীয়তপুরের ডামুড্যায় পোনামাছ অবমুক্ত

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা