কুড়িগ্রাম সীমান্তে বিজিবির টহল জোরদার
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও জনবল বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেনতামূলক সভা করছে কুড়িগ্রামের বিজিবির ২২ ব্যাটালিয়ন৷ সদর দপ্তরের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ২শ৯৩ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ রোধকল্পে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা হয়েছে।
সীমান্তে সন্দেহজনক ও অস্বাভাবিক কোন কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ভিত্তিতে বিজিবিকে সংবাদ প্রদান করে তথ্য দেয়ার জন্য স্থানীয় অনুরোধ করা হয়েছে।সীমান্তের গ্রামগুলোতে স্থানীয় ভলেন্টিয়ারদের সাথে সমন্বয়ের মাধ্যমে স্পর্শকাতর স্থানগুলোতে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে গত ৭ মে ভোররাতে ২২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ভূরুঙ্গামারী উপজেলার চর ভাওয়ালগুড়ি বাজার সংলগ্ন মসজিদের কাছ থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়।এদের মধ্যে ৮ জন নারী এবং শিশু রয়েছে। এরা সবাই রোহিঙ্গা। ভারতের বিএসএফ এদের বাংলাদেশে পুশ-ইন করেছে বলে ধারণা করা হচ্ছে।
আটককৃতদের নাম, পরিচয়ের সঠিক তথ্য ও প্রকৃত ঘটনা উদঘাটনে কার্যক্রম অব্যাহত আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সীমান্তবাসীরা বলছে প্রতিটি সীমান্তগ্রামে বিজিপির পাশাপাশি ভারতের অভ্যন্তরে বি এস এফ টহল জোরদার করেছে।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড