ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ফুটবল শুধু খেলা নয়, এটা আমাদের রাজনীতির অংশ: মোস্তফা জামান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১১-৫-২০২৫ বিকাল ৫:৩২

ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চলছে। এটা আমাদের রাজনীতিতে প্রসার লাভ করবে বলে আমি বিশ্বাস করি।

গতশনিবার (১০ মে) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের আদাবর থানা বনাম মিরপুর থানা খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জিয়া ফুটবল টুর্নামেন্টসহ আগামীতে যতগুলো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, মহানগরের ২৬টি থানার বিএনপিসহ অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য প্রধান সমন্বয়ককে অনুরোধ জানান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ ছাড়া ও যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এ বি এম এ রাজ্জাক, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মহানগর যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, মহানগর সদস্য আফাজ মোবারক হোসেন, সি এম আনোয়ার, খন্দকার রিপন হাসান, আব্দুল আলী, যুবনেতা সম্রাট, এস এ খোকন প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার