কুড়িগ্রামে নিখোঁজ দুই ২ ভাইয়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া ইব্রাহিম ও ইমরান হোসেন নামে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিল্লুর রহমান।
জানা গেছে, শিশু ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) আপন দুইভাই। শনিবার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড