ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারী অবসের প্রধান শিক্ষক লাল গালিচার মাধ্যমে বিদায় অনুষ্ঠান


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ১২:৫৪

রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর  বিদায় ও সংবর্ধনা এবং লাল গালিচার  মাধ্যমে বিদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে শহিদুল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে ও এলাকাবাসির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইন্সট্রাক্টর, ইউ.আর.সি মো. আজিম উদ্দিন ও ইন্সট্রাক্টর, ইউ.আর.সি মো. মহির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি উপজলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জেসমিন আকতারা, রিদয় কৃষ্ণ বর্মন, প্রভাষক আকতারুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র আহ্বাক ও ইউপি সদস্য মো.কাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ফলুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, তিনতেলির স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. কাউছার পারভিন, বিসিএস ক্যাডার মো. রায়হানুল কবীর,রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. রাফি আকতার রিপা ও মো. লিমা আকতার প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, ব্যবসায়ী, চাকুরিজীবি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সার্বিক ব্যবস্থাপনায় অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়। পরে শতাধীক মোটরসাইকেল বহর নিয়ে বিদায়ী প্রধান শিক্ষককে তার নিজ বাসায় পৌছে দেয় এলাকাবাসি। এসময় উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়ে।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহিনুর রহমান শাহিন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত