আওয়ামী দোসর পরিচয়ে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানকে নোয়াখালীতে অবাঞ্চিত ঘোষণা
শনি ও রবিবার দুইদিনের অফিশিয়াল সফরে নোয়াখালী ছিলেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান। সফর চলাকালীন শেষ দিন ছাত্র জনতার তোপের মুখে পরে কৃষি সচিব। আওয়ামী লীগের নিষিদ্ধের পরে সারা দেশ যখন উত্তাপ তখনই আওয়ামী লীগের সুবিধাবাদী আমলা হিসেবে পরিচিত এমদাদ উল্লাহ মিয়ানকে নোয়াখালীতে অবাঞ্চিত ঘোষণা করেন প্রতিবাদী ছাত্র-জনতা। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পরে পুলিশের সহায়তায় নোয়াখালী থেকে বের হতে সক্ষম হয়।
উল্লেখ যে, এই কৃষি সচিব কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্যসচিব, আওয়ামী লীগের পুনর্বাসনকারী। মুজিব শতবর্ষ উদযাপনে ৩০০ কোটি টাকা লোপাটের স্পষ্ট দুদকের তদন্ত চলমান এই কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের বিরুদ্ধে।
আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী দোসর যারা আছে তাদেরও সকল জায়গা থেকে অপসারণ করতে হবে। জুলাই আগস্টের রক্তের সাথে যারাই বেইমানি করবে তাদেরও বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার