রায়গঞ্জে আহতদের মাঝে চেক ও শহীদ পরিবারের মাঝে সঞ্চয় পত্র বিতরণ
জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের রায়গঞ্জে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক ও শহীদ পরিবারের মাঝে সঞ্চয় পত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে এ চেক এবং সঞ্চয় পত্র তুলে দেন।
এ সময় রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো. আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক গোলাম মুক্তাদির, উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক সাইমুজ্জামান শ্রাবণ, সদস্য সচিব শেখ রিয়াদ, মুখপাত্র ইশরাত জাহান এশা ও আহতরাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার ৪৫ জন আহতদের জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে ২জন শহিদ পরিবারের মাঝে ১জন শহীদ পরিবারের মা ও স্ত্রীকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লাখ টাকার সঞ্চয় পত্র বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে