ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জমি জবরদখল, মারধোরেও না পেরে মিথ্যা বিস্ফোরক মামলা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ২:৩৮

রাজশাহীতে এক পরিবারের জমি জবর দখল করে রেখেছে সন্ত্রাসী বাহিনী। জমি দখলমুক্ত করতে গেলে দেয়া হয় বেদম মার। সেই মারধোরে বাদ পড়েনি পরিবারের নারীরাও। এরপর গ্রাম্য শালিসে ঐ সন্ত্রাসীরা জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে জমি দখলমুক্ত করতে বলেন গ্রাম্য মাতবররা। শেষে ভূক্তভোগী পরিবারকে আরও নাজেহাল করতে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলার শেষের দিকে ১৭০ নম্বর আসামী করা হয় ঐ পরিবারের জালাল উদ্দীন'কে (৪৫)। 

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে 
এমনই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী জালাল উদ্দীনের স্ত্রী আসমা খাতুন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে আমাদের নিজ এলাকার নুরুল ইসলাম, হানিফ, বাদল, রুহুল গং দের সাথে বিরোধ চলে আসছিল। তারা আমাদের জমিজমা জবর দখল করে রেখেছিল। জবর দখল ছুটাতে গেলে গত বছর নভেম্বর মাসের ১২ তারিখ তারা আমার স্বামী জালাল উদ্দীন, দেবর জাহাঙ্গীর, চাচাশ্বশুর মকসেদ সহ পরিবারের অন্যদের সাথে আমাকে ও বাড়ীর মহিলাদেরও বেদম মারধোর করে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের মেরে ফেলা, কিন্তু এলাকা বাসীর সহযোগিতায় সবাই গুরুতর আহত হলেও আমরা প্রাণে বেঁচে যাই। এরপর চিকিৎসারত অবস্থায় আমরা চন্দ্রিমা থানায় অভিযোগ দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় গত বছর ১৪ নভেম্বর আসামীদের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করি। পরে স্থানীয় গণ্যমান্যরা গ্রাম্য শালিসের আয়োজন করলে তারা তাদের পক্ষে জমিজমার কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে কিছুতেই কিছু না করতে পেরে তারা আমার স্বামীর নামে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারী ২০২৫ সালে বিস্ফোরক মামলায় শেষের দিকে ১৭০ নম্বরে সংযুক্ত করে আমাদেরকে বিপদে ফেলে। যদিও আমার স্বামী জালাল উদ্দিন কোনদিন কোন দলের সাথে সংযুক্ত ছিল না৷ সে একজন সাধারণ চালকল শ্রমিক। এরকম বিপদের মুখে আমরা সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের এ দূরাবস্থার প্রতিকার ও বিচার দাবি করছি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি

উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত

খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ