ঠাকুরগাঁওয়ে যৌতুক চাওয়ায় চিকিৎসকের বিরুদ্ধে স্ত্রীর মামলা
ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকা যৌতুক চাওয়ায় জিল্লুর রহমান সুমন নামে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী আফরোজা আক্তার। বৃহস্পতিবার (৩ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত পীরগঞ্জের বিচারক মো. আরিফুল ইসলামের আদালতে এ মামলা করেন তিনি। ডা. জিল্লুর রহমান সুমন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। আফরোজা আক্তার পীরগঞ্জ উপজেলার বেগুনগাঁও গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চিকিৎসক আফরোজা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে রেজিস্ট্রি করে গত ২৪ মে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের পর থেকেই ডা. সুমনের পরিবারের লোকজন ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আফরোজাকে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে আফরোজা তার বাপের বাড়িতে চলে যান। আফরোজা কোনো কূল-কিনারা না পেয়ে অবশেষে ডা. সুমনসহ গোয়ালপাড়া মহল্লার ফজলুর রহমানের ছেলে সুজন (৩২), ফজলুর রহমান ও তার স্ত্রী তৈয়বা বেগমকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied