ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জনস্বার্থ বিরোধী প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে গণপদযাত্রা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ৩:৩৪

ঠাকুরগাঁওয়ে জনস্বার্থবিরোধী হয়রানিমূলক প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জেলার বিদ্যুৎ গ্রাহকরা।
সোমবার(১২ মে)সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে জেলা প্রশাসক চত্বর থেকে জেলার নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয় এবং কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করে।
এসময় ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহবাহক মাসুদ আহাম্মদ সুবর্ন এর সভাপতিত্বে বক্তব্য দেন, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক,যুগ্ম আহবাহক কামরুল হাসান, মমিনুর রহমান বিশাল,যুগ্ম সদস্য সচিব তানভীর হাসান তানু, সৈয়দ মোস্তফা হোসেন মনি,সদস্য সাইফুল ইসলাম প্রবাল, ফরিদ হোসেন, জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সাবেক ছাত্র নেতা  আব্দুল্লাহ মাহামুদ সাচ্চু প্রমূখ।
বক্তারা বলেন,  আগে টাকা পরে বিদ্যুৎ এই পদ্ধদির বিদ্যুৎ প্রিপেইড মিটার ঠাকুরগাঁওয়ে করতে দেয়া হবে না। এলাকার অধিকাংশ মানুষ নিম্ন আয়ের। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এক লক্ষ কোটি টাকা জনগণের পকেট কেটে লুটে নিয়ে যায় সরকারের ঘনিষ্ঠ গুটি কয়েক কোম্পানী। সেই লুটেরা-দুর্নীতিবাজদের পেট ভরানো আরেক প্রকল্প হচ্ছে প্রিপেইড মিটার। যা জনগণকে হয়রানি, ভোগান্তি ও অতিরিক্ত টাকা আদায় ছাড়া কিছুই দিতে পারেনি। তাই এই পদ্ধতি বাতিল করে গ্রাহকদের হয়রানি মুক্ত করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার