ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জুলাই আন্দোলনে আহতদের তালিকা থেকে ছাত্রলীগ কর্মীর নাম বাদ দেওয়ার জন্য মানববন্ধন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৫ দুপুর ৪:১৩

নেত্রকোনার বারহাট্টায় জুলাই আন্দোলনে আহতদের তালিকা থেকে ছাত্রলীগ কর্মীর নাম বাদ দেওয়ার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ (১২ মে) সোমবার বারহাট্টা উপজেলা পরিষদের সামনে বারহাট্টা উপজেলা সাধারণ ছাত্র জনতা ও সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ শাখার ছাত্রদল আহবায়ক আব্দুল আল মামুন, সদস্য সচিব মুন্নাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের  নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার আসমা ইউনিয়নের সক্রিয় ছাত্রলীগ কর্মী নুরুল আমিন। সে গত ৪ আগস্ট ছাত্রলীগের পক্ষে সাধারণ ছাত্র জনতার উপর সশস্ত্র  হামলা চালায়। ছাত্র জনতার উপর হামলা চালানোর সময় সে সামান্য আহত হয়। তখন চিকিৎসার জন্য সে হাসপাতালে ভর্তি  হয়। ৫ আগস্টের পর স্বৈরাচারী শাসনের অবসান হলে সারা দেশ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের তালিকা হয়। সেই তালিকায় ভুলক্রমে ছাত্রলীগের সক্রিয় কর্মী  নুরুল আমিনের নাম চলে আসে। বিষয়টি নিয়ে বারহাট্টা উপজেলার ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম সারির ছাত্রনেতা সাইমুন আরেফিন অঙ্গন উপজেলা  প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেয়। অথচ লিখিত অভিযোগের পরও নুরুল আমিনের নামে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতের সহযোগিতার চেক চলে আসে। তাই আমরা সবাই চাই বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয়।

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান আমরা লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে বৈষম্য বিরোধী আন্দোলনের  উপকার ভোগীর তালিকা থেকে নুরুল আমিনকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন পাঠাই। তারপরও নুরুল আমিনের নামে আহতদের সহযোগিতার চেক চলো আসে। তবে চেকটি হস্তান্তর করা হয়নি। চেকটি ফেরত পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান