সাংবাদিক জাফর হায়াত'র ১০তম মৃত্যুবার্ষিকী পালিত
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জাফর হায়াত'র ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরান, দোয়া মাহফিল ও আলোচনা সভা রোববার (১১মে) অনুষ্ঠিত হয়েছে।। সাপ্তাহিক পূর্ব বাংলা পরিবারের উদ্দোগে এই মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পূর্ব বাংলার সম্পাদক এম. আলী হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা ও শৃংখলা কমিটির আহবায়ক ও বিশ্ব প্রেস কাউন্সিলের নির্বাহী পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত । বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজকল্যাণ পরিষদের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
অন্যন্যাদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক মিলন বড়ুয়া, ডা. ডি কে ঘোষ, সাবের আহমদ চৌধুরী, সমীরণ বড়ুয়া, সাংবাদিক শাহিন আহমদ ও আয়কর আইনজীবি আলী মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথি মইনুদ্দীন কাদেরী শওকত তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার পর যে কয়জন মুক্তিযোদ্ধা সাংবাদিকতায় সম্পৃত্ত হয়েছিলেন তন্মধ্যে জাফর হায়াত ছিলেন অন্যতম। তিনি মূলধারার সাংবাদিকতার সাথে সম্পৃত্ত থেকে দেশ, মাটি ও মানুষের সেবা করা চেষ্ঠা করে গেছেন। তিনি আমাদের চট্টগ্রাম সংবাদপত্র্র পরিষদ , চিটাগাং এডিটরস কাউন্সিল ও পূর্বাঞ্চল সংবাদপত্র্র পরিষদের সদস্য ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ ফজলুল কাদের ও খতমে কোরাণে অংশ নেন এতিমখানার হাফেজগণ ।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর