ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীর ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেফতার; বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১২-৫-২০২৫ বিকাল ৫:৪২

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন এলাকার হাদুরখীলস্থ শরীফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মো.রহমত উল্যাহ, মো.রাশেদ ও মো.আলমগীর নামের তিন ডাকাতকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।  

সোমবার (১২ মে) বিকালের দিকে এ প্রতিবেদককে হাটহাজারী মডেল থানা পুলিশ তিন ডাকাত কে গ্রেফতার করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
এর আগে গত শনিবার ১০মে ভোর ৪টা থেকে টানা ১৮ ঘন্টাব্যাপি ফটিকছড়ি থানাধীন আজাদী বাজার ও নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই সময় তাদের হেফাজত থেকে ২টি হাসুয়া, ২টি চাপাতি, ৫টি ছুরিসহ বিপুল পরিমাণ ঘর ভাঙার ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে সোমবার বিকালের দিকে এ প্রতিবেদক কে জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে দুজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রযেছে বলেও জানান তিনি। 

প্রসংগত, গত ১৯ এপ্রিল শনিবার দিবাগত রাত তিনটার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ৬ নং ওয়ার্ডস্থ নাজিমুদ্দিন শরিফের বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে হত্যার উদ্দেশ্যে হামলা ও ডাকাতির ঘটনা ঘটে। এতে বাড়ির মালিক নাজিমুদ্দিন শরিফ (৪৫) গুরুতর আহত হন।  পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিম নাজিমুদ্দিন শরিফকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। পরে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ