চট্টগ্রাম কারাগার থেকে জেল পলাতক আসামিম গ্রেপ্তার, পরবর্তী আদালতে উপস্থাপন না করে কারা কতৃপক্ষের কাছে হস্তান্তর
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদি কে আইনের বিধান অনুযায়ী আদালতে উপস্থাপন করার করার কথা থাকলেও আদালত সোপর্দ না করে সরাসরি কারাগারে হস্তান্তর করে থানা পুলিশ। এ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া কারা কতৃপক্ষ।
কারা সূত্র জানা যায় গত ১ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক হাজতি আসামি নং ৮৮৯১/২৫ মোঃ এমরান (৩২),পিতা-মৃত আব্দুস ছামাদ, সাং-সেকেন্দার চেয়ারম্যান ঘাট,রমজান আলীর বাপেরবড়ি, থানা-বাকলিয়া,জেলা -চট্রগ্রাম কারাগার অন্য আসামি বের হওয়ার সময় তাদের সাথে পালিয়ে যায়।
১ দিন পর বাকলিয়া থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিকে আটক করে, আটককৃত জেল পলাতক আসামিকে আদালতে উপস্থাপন না করে বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে কারাকতৃপক্ষ। পরে জেলার মোহাম্মদ মাসুদ হাসানের মধ্যস্হাতায় বাকলিয়া থানা-পুলিশের সাথে দফা রফা করে জেল পলাতক আসামি কে আদালত চালান না দিয়ে বিধিবহির্ভূত ভাবে সরাসরি জেলার এর নিকট হস্তান্তর করে।
এ বিষয়টি জানাজানি হলে কারাকতৃপক্ষ ঘটনার ১০ দিন পরে ১০ মে তদন্তে ৩ সদস্যের কমিটি করে দেওয়া হয়। চট্টগ্রাম বলে বিভাগের কারা উপ- মহাপরিদর্শক টিপু সুলতান স্বাক্ষরিত ৩ সদস্যের তদন্ত কমিটিতে রয়েছে কক্সবাজারের জেল সুপার জাবেদ মেহেদী, বান্দরবানের জেলার নাশির আহমেদ, বান্ম্রনবাড়িয়ার ডেপুটি জেলার মোহাম্মদ বিল্লাল হোসেন। এ বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রাম জেলার মোহাম্মদ মাসুদ হাসানের মুঠো ফোন কয়েক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে হামলা: ওসির শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি-জামায়াত কর্মীর নাম অন্তর্ভুক্তের দাবি
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার