ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী হত্যা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ  photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ১২:২৯

বরিশালের বাকেরগঞ্জের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। 

রবিবার (১১ মে) রাত ৮ টায় উপজেলা রংশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মাধব সরদারের বসত ঘরে তার স্ত্রী সাগরিকা (২৫) খুন হয়। 

স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পরে পারিবারিক কলহের জের ধরে মাধব সরদার তার স্ত্রী সাগরিকাকে গাল টিপে মারধর করে। এতে সে শ্বাসরোধে মৃত্যুবরণ করে।ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। 

নিহত সাগরিকা (২৪) ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের রমেশ হালদারের মেয়ে। বিগত ২০১৬ সালে মাধব সরদারের সাথে তার পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের ৬ বছরের নিরব নামের একটি শিশু সন্তান রয়েছে। 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থল থেকে সোমবার সকালে পুলিশ নিহত সাগরিকার মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ