গোপালগঞ্জ সদরে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসাতে আবেদন আহ্বান
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৫ উপলক্ষে যত্রতত্র পশুর হাট রোধ এবং পরিকল্পিতভাবে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মে ২০২৫।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসক, গোপালগঞ্জ মহোদয়ের চূড়ান্ত অনুমোদন ব্যতীত কোনো অস্থায়ী পশুর হাট বসানো যাবে না। অনুমোদনবিহীন হাট বসানো হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদনপত্র জমা দেওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক, গোপালগঞ্জ বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: উপজেলা নির্বাহী অফিসার, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা