ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

গোসাইরহাটে প্রতি লাখে ১৫ হাজার ঘুষ না দিলে মেলে না প্রকল্প!


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ২:৬

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ‘কাবিখা’ ও ‘কাবিটা’ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বেশিরভাগ প্রকল্পেই দেখা দিয়েছে চাঞ্চল্যকর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করেছেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরে ঘুষ না দিলে কাজ শুরু করাই যায় না।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর গোসাইরহাটে ১ কোটি ২৬ লাখ টাকার বেশি নগদ অর্থ বরাদ্দ। এছাড়াও দেওয়া হয়েছে গম ও চাল,সব মিলিয়ে যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা। তবে অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পের প্রায় অর্ধেক অর্থই খরচ হচ্ছে অন্য খাতে। ঘুষ ছাড়া মিলছে না অনুমোদন স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্প সভাপতিরা অভিযোগ করেছেন, প্রতি লাখ টাকায় ১৫-২০ হাজার টাকা ঘুষ দিতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, কোনো কাজ শুরু করতে চাইলে আগে টাকা জমা দিতে হয়, না দিলে ফাইল আটকে যায়।”

কুচাইপট্রি ইউপি সদস্য রুস্তম সরদার বলেন,আমার প্রকল্পের টাকার ১৫ শতাংশ অফিসে রেখে দেওয়া হয়েছে। অফিস সহকারী সজল সাহা ও বদিয়ার রহমান এতে জড়িত।”কাজ ছাড়াই টাকা তোলার অভিযোগ নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের একটি রাস্তা প্রকল্পে ৩ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ থাকলেও স্থানীয়দের দাবি, সেখানে কোনো কাজই হয়নি। গ্রামবাসী দুলাল আকন বলেন, এই রাস্তায় এক আঁটি মাটিও ফেলা হয়নি।”

এ বিষয়ে ইউপি সদস্য সিদ্দিকুর রহমান ঢালী বলেন, একটা খাল ভরাট করেছি।”চরমনপুরা এমরানিয়া নূরানি মাদ্রাসা মাঠ ভরাট প্রকল্পেও একই অভিযোগ। সভাপতি সোবাহান বাবুর্চি বলেন, “৩ লাখ টাকার প্রকল্পে অফিসে ৫০ হাজার টাকা দিতে হয়েছে।”জনপ্রতিনিধিরাও জড়িত অনেক জনপ্রতিনিধি সুবিধাভোগীদের কাছ থেকেও টাকা নিয়েছেন বলে অভিযোগ। ইউপি সদস্য ফারুক, সিয়াম হাওলাদারের কাছ থেকে নিয়েছেন ৩০-৪০ হাজার টাকা।

প্রশাসনের প্রতিক্রিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল কবির বলেন, “আমি এখন ব্যস্ত, পরে অফিসে এসে কথা বলুন।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নের মুখে কোটি টাকার প্রকল্প সরকারি হিসেব অনুযায়ী বরাদ্দের ১৫ শতাংশ হারে ঘুষ নেওয়া হলে প্রায় ২৭ লাখ ৭৫ হাজার টাকার হিসাব নেই। এ অর্থ কার হাতে গেছে, কোথায় ব্যয় হয়েছে-সে বিষয়ে মুখ খোলেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা

রূপগঞ্জে বেড়াতে এসে অপহরণের শিকার কলেজ শিক্ষার্থী

রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা

"বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু হলে কমবে দূরত্ব, গতি পাবে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও বাণিজ্য"

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গোপালগঞ্জে দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

ভূঞাপুরে ডাকাতির চেষ্টা নস্যাৎ: দেশীয় অস্ত্র ও নৌকাসহ ৫ ডাকাতকে পুলিশে দিল জনতা

একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বানঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা, মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নিউজ প্রকাশের পরেও বহাল তবিয়তে নওগাঁর ভূমি কর্মকর্তা জিয়া

নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার