ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মনোহরদীতে ইট বোঝাই ট্রলি উলটে চালক নিহত, আহত ১


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ২:৯

নরসিংদীর মনোহরদী উপজেলায় ইট বোঝাই একটি ট্রলি উলটে রুবেল মিয়া (৩৩) নামের এক ট্রলি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় (২৬) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রুবেল উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের বাসিন্দা। আহত হৃদয় পার্শ্ববর্তী বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল মিয়া ইট বোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে যাচ্ছিলেন। ট্রলিটি চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে ট্রলির সামনের অংশের নিচে চাপা পড়ে চালক রুবেল ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় আহত হৃদয় মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণ করে।
স্থানীয়ভাবে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার